বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি: জামায়াত আমির

বিশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। তবে এ ধরনের চুক্তির বিষয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করেন তিনি।

ডা. শফিকুর রহমান লেখেন, সংসদ না থাকার কারণে জাতীয় বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছে, আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তেমন আলোচনা হওয়া উচিত ছিল। তার ভাষ্য, এ বিষয়ে তারা বারবার দাবি জানালেও তৎকালীন সরকার সেই দাবিকে গুরুত্ব দেয়নি।

পোস্টে তিনি আরও বলেন, এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং বিষয়টি নিয়ে কোনো বিভ্রান্তি তৈরির সুযোগ নেই।

তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগে বলা হয়েছিল, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে।

এর আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের আগেই দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন এবং তারা এতে সম্মতি দিয়েছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

সুজনের নজরে শেরপুরের ১০ কিশোর: ২ বছরের ফ্রি প্রশিক্ষণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে সাত শতাধিক উদীয়মান ক্রিকেটারের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘অনূর্ধ্ব-১৬ ক্রিকেট ট্যালেন্ট হান্ট ২০২৬’। শনিবার (২৫ এপ্রিল) শেরপুর সরকারি ডি....

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন এই পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির স্পন্সর ডিরেক্টর ও চেয়ারম্যান...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

সুজনের নজরে শেরপুরের ১০ কিশোর: ২ বছরের ফ্রি প্রশিক্ষণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে সাত শতাধিক উদীয়মান ক্রিকেটারের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘অনূর্ধ্ব-১৬ ক্রিকেট ট্যালেন্ট হান্ট ২০২৬’।...

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন এই পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়ার বোর্ড...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার...

বগুড়ায় তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রীর দেওয়া তালাকের পর অভিমানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামে...

স্মার্টফোনের দাম ২৫০০ টাকায় আনতে চায় সরকার: আইসিটি উপদেষ্টা

দেশে স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার...

বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

বর্তমান সরকারের কড়া সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী...