বিয়ের সাত মাস পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর গ্রামে বিয়ের সাত মাস পর সাথী আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ওই গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, একই গ্রামের বাসিন্দা ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের সঙ্গে সাত মাস আগে গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর বিয়ে হয়। বিয়ের তিন দিনের মাথায় জীবিকার তাগিদে কাইয়ুম বিদেশে চলে যান। এরপর সাথী শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সাথী আক্তারের সঙ্গে তার শ্বশুর গোলাম বেপারীর কথোপকথনের একটি অংশ দেখা যায় বলে স্থানীয়দের দাবি।

স্বজনদের অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাথীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলেও তারা দাবি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল হাওলাদার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন...

প্রতিহিংসাবশত কারও বিরুদ্ধে রাজনৈতিক মামলা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিহিংসার বশে কাউকে লক্ষ্য করে রাজনৈতিক মামলা করা হবে না, এমন অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল)...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি...

প্রতিহিংসাবশত কারও বিরুদ্ধে রাজনৈতিক মামলা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিহিংসার বশে কাউকে লক্ষ্য করে রাজনৈতিক মামলা করা হবে না, এমন অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।...

নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

নরসিংদীর পলাশ উপজেলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা...

ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় নিন্দা জানালেন নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস...

আম্মারের অশ্লীলতা কি পরিবারের ঐতিহ্যের অংশ? প্রশ্ন ছাত্রদল নেত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের...