আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ২

বিশেষ সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি আইফোন ও কিছু নগদ টাকার লোভে সিয়াম (১৮) নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর সোমবার (১০ মার্চ) রাত ১১টার দিকে বাঁশবাড়ীয়া ইউনিয়নের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সিয়াম মুকসুদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের লিখন মিয়ার ছেলে।

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে সিয়ামকে তার কয়েকজন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরে বিষয়টি পুলিশকে জানান।

তদন্তে নেমে পুলিশ সিয়ামের কয়েকজন বন্ধুকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত পারভেজ মুন্সী ও দিদার মুন্সী হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকের জন্য টাকা জোগাড়ের উদ্দেশ্যে তারা সিয়ামকে হত্যা করে। হত্যার পর তার ব্যবহৃত একটি দামি আইফোন ও কিছু নগদ টাকা নিয়ে নেয় অভিযুক্তরা। পরে ঘটনাটি গোপন রাখতে মরদেহটি বাঁশবাড়ীয়া হাসপাতালের পেছনের কাশবনের পাশের একটি পুকুরে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়।

অভিযুক্তরা পরে সিয়ামের আইফোনটি বোয়ালিয়া গ্রামের এক ব্যক্তির কাছে প্রায় ২৫ হাজার টাকায় বিক্রি করে দেয় বলেও জানা গেছে।

- Advertisement -

পুলিশ জানায়, অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ওই পুকুরে তল্লাশি চালানো হয়। এ সময় কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...