শ্যামনগরে নিরাপদ পানির দাবিতে নারীদের কলসবন্ধন কর্মসূচি

বিশেষ সংবাদ

উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকটের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে খালি কলস হাতে মানববন্ধন করেছেন স্থানীয় নারীরা। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে তারা নিরাপদ পানির নিশ্চয়তা চেয়েছেন।

রোববার (২২ মার্চ) সকাল ১১টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে নদীর তীরে এ ‘কলসবন্ধন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

- Advertisement -

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির আয়োজন করে। এতে স্থানীয় শতাধিক নারী ও যুবক-যুবতী অংশ নেন। তারা খালি কলস হাতে নদীর তীরে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।

অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, ‘পানি বাণিজ্যিকরণ বন্ধ করো’, ‘আর কতদিন লবণ পানি খাবো?’, এমন নানা দাবি জানান তারা

- Advertisement -

কর্মসূচিতে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, উপকূলজুড়ে চারদিকে পানি থাকলেও নিরাপদ পানির সংকট তীব্র। নদীভাঙন ও লবণাক্ততার কারণে মিষ্টি পানির উৎস নষ্ট হয়ে যাচ্ছে, ফলে পানির জন্য প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে, বিশেষ করে নারীদের।

সংগঠনের ডেপুটি কো-অর্ডিনেটর আবিদ হেসেন বলেন, উপকূলবাসীর জন্য নিরাপদ পানির নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

- Advertisement -

স্থানীয় বাসিন্দা অর্পিতা বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলীয় মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এ সময় আরও উপস্থিত ছিলেন শরুব ইয়ুথ টিমের প্রোগ্রাম ডিরেক্টর দেবব্রত বিশ্বাস, জলবায়ু কর্মী ফুয়দ মাহমুদ, রবিউল ইসলামসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

দুর্ঘটনা রোধে শেরপুর মহাসড়কের ইউ-টার্ন বন্ধ

ঢাকা-বগুড়া মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বগুড়ার শেরপুরে সকল ঝুঁকিপূর্ণ ও অবৈধ ইউ-টার্ন বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২১ জুন)...

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির পর স্থানীয়...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।রোববার...

দুর্ঘটনা রোধে শেরপুর মহাসড়কের ইউ-টার্ন বন্ধ

ঢাকা-বগুড়া মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বগুড়ার শেরপুরে সকল ঝুঁকিপূর্ণ ও অবৈধ ইউ-টার্ন বন্ধের...

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের...

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত...

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

শনিবার (২০ জুন, ২০২৬) পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ...