টয়লেটে আটকা ছাত্রী, ছুটির ঘণ্টা বাজিয়ে স্কুলে তালা দিয়ে চলে গেলেন শিক্ষকরা

বিশেষ সংবাদ

মেহেরপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর টয়লেটে আটকা পড়ে তিন ঘণ্টা ভেতরে ছিল তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। পরে কান্নার শব্দ শুনে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। বুধবার (১৫ এপ্রিল) শহরের হোটেল বাজার এলাকার বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে

আটকা পড়া শিক্ষার্থীর নাম কামরুন নাহার সাদিকা (৮)। সে শহরের ঘাটপাড়া এলাকার রিকশাচালক কবিরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির ঠিক আগে সাদিকা টয়লেটে যায়। এ সময় শিক্ষকরা বিদ্যালয়ে তালা দিয়ে চলে গেলে ভেতরে আটকা পড়ে সে। দীর্ঘ সময় ধরে ভেতরে আটকে থেকে কান্নাকাটি করতে থাকে শিশুটি।

বিকেল চারটার দিকে বিদ্যালয়ের বাইরের ফুটপাতে পেয়ারা বিক্রি করছিলেন মিজানুর রহমান। তিনি স্কুলের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পান। বিষয়টি নিশ্চিত হতে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করলে জানালার গ্রিল ধরে কাঁদতে থাকা সাদিকাকে দেখতে পান। পরে তিনি স্থানীয়দের ডাক দেন।

পরবর্তীতে স্কুলের সহকারী শিক্ষিকা লীনা ভট্টাচার্যকে ডেকে এনে তালা খুলে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় সাদিকা আতঙ্কিত অবস্থায় ছিল বলে জানান স্থানীয়রা।

এদিকে দীর্ঘ সময়েও মেয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে স্কুলে ছুটে আসেন সাদিকার বাবা কবিরুল ইসলাম। মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে এ বিষয়ে পাওয়া না গেলেও সহকারী শিক্ষিকা লীনা ভট্টাচার্য বলেন, বিদ্যালয়ে কোনো আয়া বা নৈশপ্রহরী নেই। শিক্ষকরাই স্কুল শেষে তালা দেন। ভুলবশত এ ঘটনা ঘটেছে।

ঘটনা জানাজানি হলে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং স্থানীয়দের বক্তব্য শোনেন। বিষয়টি তদন্ত করছে জেলা শিক্ষা বিভাগ।

তদন্তকারী কর্মকর্তা ও মুজিবনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

বেগম খালেদা জিয়ার সম্মাননা গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী...

জমি দখল মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রামের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন শুনানি শেষে...

আইনজীবীদের আহ্বানেই বার কাউন্সিল নির্বাচন স্থগিত: আইনমন্ত্রী

দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের অনুরোধেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ সিদ্ধান্তে সরকারের কোনো...

বেগম খালেদা জিয়ার সম্মাননা গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি জাইমা...

জমি দখল মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রামের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল...

আইনজীবীদের আহ্বানেই বার কাউন্সিল নির্বাচন স্থগিত: আইনমন্ত্রী

দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের অনুরোধেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।...

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি কিংবা টেকসই সমৃদ্ধি অর্জন সম্ভব...

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির কাতল, ৪৮ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে...

চট্টগ্রামে ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ৩০ ছানা হত্যা, অভিযুক্তকে কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির বাসা...