নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

বিশেষ সংবাদ

নেত্রকোনার পূর্বধলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মামলার এজাহারে উল্লেখ থাকা এক আসামিও রয়েছেন, অন্যরা সন্দেহভাজন হিসেবে আটক। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে

মামলার এজাহারে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এতে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর নামও অন্তর্ভুক্ত রয়েছে।

জানা যায়, শুক্রবার বিকেলে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা সদরে ফিরছিলেন সংসদ সদস্য মাছুম মোস্তফা। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে গাড়িতে জ্বালানি নিতে থামেন। পরে তিনি সেখানে মাগরিবের নামাজ আদায় করতে গেলে একদল যুবক মোটরসাইকেলে এসে হট্টগোল সৃষ্টি করেন।

একপর্যায়ে ওই যুবকেরা এমপির গাড়িতে ভাঙচুর চালান। নামাজ শেষে বের হতে গেলে তাকে ধাওয়া করে ফিলিং স্টেশনের ভেতরেই অবরুদ্ধ করে রাখা হয়। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংসদ সদস্যকে সেখান থেকে উদ্ধার করা হয়। এরপর তাকে অন্য একটি গাড়িতে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
রাতে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমপি মাছুম মোস্তফা দাবি করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

অন্যদিকে, মামলার প্রধান আসামি করা বিএনপি নেতা আবু তাহের তালুকদার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন এবং বিষয়টি জানতে পেরে দলের অন্য নেতাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে মামলায় জড়ানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

বর্তমান সরকারের কড়া সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মুহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি বলেছেন, সরকার জনগণের জীবনমান উন্নয়নে ব্যর্থ হয়েছে...

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক নাজমুল হুদা নয়ন

অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন সাংবাদিক নাজমুল...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি ‘মারা গেছেন’, দাবি ভাইয়ের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির খোঁজ এখনও মেলেনি। তবে এরই মধ্যে তার মৃত্যুর দাবি করেছেন পরিবারের সদস্যরা, যা ঘটনাটিকে আরও...

বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

বর্তমান সরকারের কড়া সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মুহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি বলেছেন,...

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক নাজমুল হুদা নয়ন

অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি ‘মারা গেছেন’, দাবি ভাইয়ের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির খোঁজ এখনও মেলেনি। তবে এরই মধ্যে তার মৃত্যুর দাবি...

বগুড়ায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় একজনের পরিবর্তে অংশ নিতে গিয়ে এক কলেজছাত্রী আটক...

শেরপুরে উত্তর বাহিনী পৌর মহাশ্মশানের ৩৫তম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশান...

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ঢুকে শিক্ষিকার সঙ্গে মারধরের...