গাবতলীতে শহীদ জিয়ার পৈত্রিক ভিটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার পৈত্রিক বাসভবন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি তার বক্তব্যে শহীদ জিয়ার বহুমাত্রিক কর্মজীবন ও আদর্শ তুলে ধরে বলেন, “শহীদ জিয়ার দর্শনই দেশের আপামর জনসাধারণের মূল প্রেরণা। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার অবদান অবিস্মরণীয়।” এ সময় তিনি দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

- Advertisement -

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন।

এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবি সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

বক্তব্য শেষে আয়োজিত দোয়া মাহফিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, বগুড়া জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ঘোষিত ছয় দিনব্যাপী সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল এই আয়োজন করে। আলোচনা ও দোয়া মাহফিল ছাড়াও এদিন জেলা ছাত্রদলের পক্ষ থেকে পৈত্রিক বাসভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর বাবার হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার কয়েক মাস পর শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।এ...

শিশুকে মাদক খাইয়ে ধর্ষণ, লোদন নামের যুবক গ্রেপ্তার

সিলেটে শিশুকে ধর্ষণ করার অভিযোগে লোদন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট রেল স্টেশন এলাকার একটি পরিত্যক্ত ভবনে গত মঙ্গলবার (২ জুন)...

ভোলায় প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজায় জনস্রোত

ভোলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে...

বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর বাবার হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার কয়েক মাস পর শিশুটি...

শিশুকে মাদক খাইয়ে ধর্ষণ, লোদন নামের যুবক গ্রেপ্তার

সিলেটে শিশুকে ধর্ষণ করার অভিযোগে লোদন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট রেল স্টেশন এলাকার একটি...

ভোলায় প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজায় জনস্রোত

ভোলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার...

দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে: দাবি সর্ব মিত্র চাকমার

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য...

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর...

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শেরপুরে নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর...