ধুনটে জমি বায়নার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, থানায় অভিযোগ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চাঁন্দিয়ার গ্রামে জমি বিক্রির বায়নার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাঁন্দিয়ার গ্রামের বাসিন্দা মো. হাসান আলী (৪৫) দাবি করেন, প্রায় আড়াই বছর আগে একই গ্রামের আনছার সেখের কাছ থেকে এক শতাংশ জমি কেনার জন্য ৬০ হাজার টাকা বায়না দেন। সে সময় তিন মাসের মধ্যে খাজনা-খারিজ সম্পন্ন করে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জমি রেজিস্ট্রি না হওয়ায় বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো সমাধান হয়নি

- Advertisement -

হাসান আলীর অভিযোগ, গত ১ জুন রাত ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার লক্ষ্যে আরেকটি সালিস বৈঠক বসে। সেখানে তিনি জমি রেজিস্ট্রি করে দেওয়ার দাবি জানান। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন অজুহাত দেখালে তিনি বায়নার ৬০ হাজার টাকা ফেরত চান। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে আনছার সেখ ও তাঁর ছেলে নাঈম সেখ বাঁশের লাঠি দিয়ে হাসান আলীর ছেলে পাপ্পুকে মারধর করেন। তাঁকে রক্ষা করতে গেলে হাসান আলীকেও মারধর করা হয়। পরে তাঁরা ঘরে আশ্রয় নিলে অভিযুক্তরা ঘরে ঢুকে ভাঙচুর চালান বলেও অভিযোগ করা হয়েছে।

- Advertisement -

এ ছাড়া হাসান আলীর স্ত্রী চায়না খাতুনকে চুল ধরে টানাহেঁচড়া ও মারধরের অভিযোগ করা এ ঘটনায় মো. আনছার সেখ, নাঈম সেখ, আনিছুর সেখ, এখলাছুর রহমান সেখ (বাবু) ও তাইম সেখের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত মো. আনছার সেখ বলেন, অভিযোগকারী যে অভিযোগ করেছেন, তা সঠিক নয়। ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। টাকা নিয়েছি টাকা ফেরত দেবো। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

- Advertisement -

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকৌরিসকে পরাজিত করে এক...

বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর বাবার হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার কয়েক মাস পর শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।এ...

শিশুকে মাদক খাইয়ে ধর্ষণ, লোদন নামের যুবক গ্রেপ্তার

সিলেটে শিশুকে ধর্ষণ করার অভিযোগে লোদন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট রেল স্টেশন এলাকার একটি পরিত্যক্ত ভবনে গত মঙ্গলবার (২ জুন)...

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত...

বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর বাবার হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার কয়েক মাস পর শিশুটি...

শিশুকে মাদক খাইয়ে ধর্ষণ, লোদন নামের যুবক গ্রেপ্তার

সিলেটে শিশুকে ধর্ষণ করার অভিযোগে লোদন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট রেল স্টেশন এলাকার একটি...

গাবতলীতে শহীদ জিয়ার পৈত্রিক ভিটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার পৈত্রিক বাসভবন...

ভোলায় প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজায় জনস্রোত

ভোলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের...

দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে: দাবি সর্ব মিত্র চাকমার

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি বলে...