টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে নওগাঁর মান্দা উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে ১০টি মৃত পরিবার এবং ৫টি আহত পরিবারের হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী থেকে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে একটি ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার ৯ জন এবং নিয়ামতপুর উপজেলার ১ জনসহ মোট ১০ জন শ্রমিক নিহত হন। অনুষ্ঠানে নিহত প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

- Advertisement -

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমির খন্দকার মো. আব্দুর রাকিব এবং ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “মর্মান্তিক এই দুর্ঘটনায় শ্রমজীবী ভাইদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়ে মেটানো সম্ভব নয়। তবে দুঃসময়ে এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।” তিনি সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

- Advertisement -

অনুষ্ঠানে মান্দা উপজেলা জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

তদন্তের মুখে বগুড়ার ডিডিএলজি রাজিয়া সুলতানা

বগুড়া জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) এবং সদ্য বিলুপ্ত বগুড়া পৌরসভার সাবেক প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ইজারা ও টেন্ডারসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ...

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন...

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র‍্যালি

নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, এই প্রতিপাদ্যকে প্রতিপাদ্যকে...

তদন্তের মুখে বগুড়ার ডিডিএলজি রাজিয়া সুলতানা

বগুড়া জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) এবং সদ্য বিলুপ্ত বগুড়া পৌরসভার সাবেক প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ইজারা...

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া...

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র‍্যালি

নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য,...

প্রতারণার দায়ে বগুড়ায় শেরপুর দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের সাতমাথা এলাকায় ফাঙ্গাসযুক্ত দই বিক্রি এবং উৎপাদন ও মেয়াদের তারিখ পরিবর্তনের মাধ্যমে প্রতারণার দায়ে শেরপুর...

রেলওয়ে প্রকল্পে জমির ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন

রেলওয়ে প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্যের দাবিতে বগুড়ার...

শেরপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন ভিপি বাবলু

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর পাইলট বালিকা...