পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ভারতের বেঙ্গালুরুতে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে মায়ের পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ২৪ মার্চ ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটলেও দীর্ঘ তিন মাস পর সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে।এই ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত শিশুটির নাম ভেন্নিলা বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা প্রবীণ গত সপ্তাহে তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তার পরকীয়া প্রেমিক মোহনের বিরুদ্ধে থানায় একটি লিখিত হত্যা মামলা দায়ের করেছেন। এরপরই পুরো ঘটনার তদন্ত শুরু হয়।

- Advertisement -

উল্লেখ্য, কর্ণাটকের দাভানাগেরের বাসিন্দা প্রবীণ ২০০৭ সালে প্রিয়াঙ্কাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের ঘরে ১৭ ও ৫ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে। তবে গত কয়েক বছর ধরে তাদের মধ্যে তীব্র পারিবারিক কলহ চলছিল।

তদন্তে উঠে এসেছে, কয়েক বছর আগে প্রিয়াঙ্কা তার কলেজের পুরোনো বন্ধু মোহনের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেন। এর ফলে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তারা গোপনে দেখা করতে শুরু করেন। দাম্পত্য কলহের জেরে প্রিয়াঙ্কা একাধিকবার প্রবীণের কাছে বিবাহবিচ্ছেদের দাবি তোলেন। তবে প্রবীণ রাজী না থাকায় তিনি তার ছোট মেয়ে ভেন্নিলাকে সাথে নিয়ে প্রবীণের বাড়ি ছেড়ে মোহনের বাসায় গিয়ে লিভ-ইন করা শুরু করেন।

- Advertisement -

অভিযোগে বলা হয়েছে, মোহনের বাসায় ভেন্নিলার ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হতো। পরবর্তীতে গত ২৪ মার্চ শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই প্রিয়াঙ্কা ও তার প্রেমিক আত্মগোপনে চলে যান। হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত প্রেমিক মোহনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে ঘটনার পর থেকে শিশুটির মা প্রিয়াঙ্কা এখনও পলাতক রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামি প্রিয়াঙ্কাকে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এছাড়া ঘটনার পেছনের প্রকৃত রহস্য উন্মোচন করতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে এবং তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুলিশ মামলার সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের অপেক্ষা না করে নিজেরাই রাস্তা নির্মাণ করেছেন ভবানীপুর ইউনিয়নের দুই গ্রামের মানুষ। শনিবার (৬ জুন)...

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এসেছে নতুন স্কোয়াড ঘোষণাকে ঘিরে। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর সামনে রেখে ঘোষিত দলে নেতৃত্বে আনা হয়েছে শ্রেয়াস...

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী

দেশের ৬৫ শতাংশ প্রান্তিক ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।শনিবার...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের অপেক্ষা না করে নিজেরাই রাস্তা নির্মাণ করেছেন ভবানীপুর ইউনিয়নের...

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এসেছে নতুন স্কোয়াড ঘোষণাকে ঘিরে। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর সামনে রেখে...

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী

দেশের ৬৫ শতাংশ প্রান্তিক ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য...

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের সমন্বয় এসেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে টানা দুই দফায় ভরিপ্রতি স্বর্ণের...

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ইয়াবাসহ চারজন গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে একটি...

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান...