নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত ব্যক্তির নাম তৈয়বুর রহমান মোল্লা (৬৫)। তিনি ওই গ্রামের মৃত দিনা মোল্লার ছেলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী একটি শিশুর আম পাড়াকে কেন্দ্র করে প্রথমে বিরোধের সূত্রপাত হয়। ওই ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

- Advertisement -

এরই জেরে সোমবার সকালে এক পক্ষের লোকজন অন্য পক্ষের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে কয়েকজন নারী-পুরুষ ও শিশুও আহত হন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আহতদের হাসপাতালে নেওয়ার সময় পথে আবারও হামলার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তৈয়বুর রহমান মোল্লা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

- Advertisement -

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৫ জুন থেকে...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় উঠে এসেছে বোর্ডের সাম্প্রতিক পরিচিতি নিয়ে বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ‘বাপের দোয়া...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় উঠে এসেছে বোর্ডের সাম্প্রতিক পরিচিতি নিয়ে বিতর্ক।...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন...