ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাকিব শাহরিয়ার খান বিজয় (৩০) স্থানীয় পৌর ছাত্রলীগের সভাপতি।

রোববার (১৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, সাকিব শাহরিয়ার বিজয় ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম আজাদের ছেলে

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১১ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগে বের হন বিএনপির তৎকালীন প্রার্থী আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। নেতাকর্মীদের নিয়ে ধুনট শহরের কলাপট্টি এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ করা হয়।

- Advertisement -

ঘটনার কয়েক বছর পর, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৪৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাকিব শাহরিয়ার বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২...