অন্তর্বর্তী সরকার পক্ষপাতদুষ্ট, অভিযোগ সারজিস আলমের

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট বিভাগের প্রতি পক্ষপাত করছে এমন অভিযোগ তুলেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস লেখেন, “এই অন্তর্বর্তী সরকারের অন্যতম সীমাবদ্ধতা হলো, উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ, অনেক ক্ষেত্রে তারা একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট।”

সারজিস আলমের মন্তব্যের নিচে নেটিজেনদের মন্তব্যে মিলেছে সমর্থন ও বিরোধ—দুটোই। কেউ কেউ মন্তব্য করেছেন, সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, আবার কেউ আবার সারজিসের বক্তব্যকে বিতর্কিতও বলেছেন।
‘মি. ফরএভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে মন্তব্য করা হয়,“অন্তর্বর্তীjকালীন সরকারের একটি বড় সীমাবদ্ধতা হলো নিরপেক্ষতার অভাব। উপদেষ্টা পরিষদ গঠনে ও বাজেট বণ্টনে তারা একটি নির্দিষ্ট বিভাগের প্রতি পক্ষপাত করে। এতে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়।”
আরেকজন নেটিজেন লেখেন, “উপদেষ্টা পরিষদ থেকে কয়েকজনকে বাদ দিলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।”
মো. মহিউদ্দিন মাহমুদ নামের একজন মন্তব্য করেন, “ব্যক্তি পর্যায়ে জবাবদিহিতা আর প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা থাকলে রাজনৈতিক পরিবর্তন জনগণের উপকারে আসবে।”
তবে জাকারিয়া রোমেল নামের একজন সারজিস আলমের বক্তব্যের বিরোধিতা করে লেখেন, “একটা বিভাগের দিকে নয়, বরং এই সরকারের পক্ষপাত এনসিপি নেতাদের দিকেই বেশি।”
এ বিষয়ে সারজিস আলম কারও কোনো মন্তব্যের উত্তর না দিলেও, এর আগের দিন বৃহস্পতিবার দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, “ইসরায়েলের পতন আবশ্যক ইনশাআল্লাহ।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

