অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের দায়ে মো. রাসেল নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৫ মে) বিকেলে উপজেলার নালী ইউনিয়নের গাংডুবি এলাকায় এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরেই এই এলাকায় ক্ষীরাই নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল একটি চক্র।
অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরীন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এক মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে কেল্লাই বাজার এলাকার পাশে অপর একটি ড্রেজার মেশিনের প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গাংডুবি এলাকায় নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় নদীর পাড় ধসে পড়ছে, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। মাটি কাটায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

