অন্বেষণ ডেস্ক :

আট মাস আগে ‘মৃত ববিতা’ বাড়ি ফিরল স্বামীসহ

বিশেষ সংবাদ

খুনের শিকার ববিতা দীর্ঘ আট মাস পর স্বামীসহ আবারও বাড়ি ফিরে এসেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। বুধবার (১৭ জানুয়ারি) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামে এ ঘটনাটি ঘটে। ববিতা মো: রসুল আলীর মেয়ে। আর তার স্বামী নওগাঁ জেলার মান্দা থানার পরইল কাঞ্চন এলাকার মৃত মো: আফসার আলির ছেলে মাজেদ আলি।

জানা গেছে, গত বছরের (২৬ জুলাই) ৯৯৯ নম্বরে কল পেয়ে সদর থানার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পালসা গ্রামের লীলাখেলা মোড়ে বস্তাবন্দী লাশ পড়ে থাকার খবর আশে পুলিশের কাছে। সদর থানার উপ-পরিদর্শক মো: বদিউজ্জামানের নেতৃত্বে ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পাঠানো হয়। এজাহারে উল্লেখ্য রয়েছে কে বা কারা যে গত ১৬ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে এখানে ফেলে দিয়েছিল। এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো: আফজাল গত ৯ আগস্ট শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ ক্যাপড়াটোলা গ্রামের মো: এনামুল হকের ছেলে রুবেল হক (২৮)কে আটক করে কারাগারে পাঠান। বর্তমানে রুবেল জামিনে মুক্ত আছে। বর্তমানে এ মামলাটি বিচারাধীন রয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) ববিতা তার স্বামী মো: মাজেদ আলিকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়িতে উপস্থিত হলে এলাকায় হৈচৈ পড়ে যায়। এবং হাজার হাজার মানুষ তাদেরকে দেখার জন্য ভিড় করে।

ববিতা জানান, প্রায় আট মাস আগে রুবেল আমাকে ফোন করে ডাকলে আমি তার কথা মতো হাউসনগর এলাকার মাথায় উপস্থিত হয়। এ সময় তার সঙ্গে আরও দুইজন আমাকে নওগাঁয় নিয়ে যায়। এবং তারা ৩ জনই আমাকে শারীরিকভাবে নির্যাতন করার পর আমাকে ঘুমের ঔষধ খাইয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমি এর বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় লোকজনরা জানান, ববিতা আগে থেকেই মানসিক রোগী ছিল। গত বছরের ১১ জুলাই ববিতার বাবা মো: রসুর আলি শিবগঞ্জ থানায় রুবেলের বিরুদ্ধে একটি অভিযোগ করেছিল।

শিবগঞ্জ থানার তদন্ত (ওসি) মো: খাইরুল ইসলাম জানান, ববিতা ও তার বাবাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসা করে তাদের বাড়ি পাঠানো হয়েছে। তার বর্তমান স্বামীর ব্যাপারে কিছু বলতে পারব না। তবে শুনেছি সে বিয়ে করেছে এবং প্রায় ৮ মাস আগে বালিয়াডাঙ্গাতে উদ্ধারকৃত মরদেহ তার বাবা ববিতার বলে দাবি করেছিল

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজ্জাদ হোসেন জানান, মেয়েকে তার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বস্তাবন্দী উদ্ধারকৃত লাশের ব্যাপারে রুবেলকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছিল। এখন আবার সে মামলার তদন্ত করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

কাল শুরু এসএসসি, রাজশাহী বোর্ডে ১.৭৭ লাখ পরীক্ষার্থী

সারাদেশের ন্যায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে...

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জুলাই অভ্যুত্থান ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা প্রকৃতপক্ষে...

আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা পেলেন বিএনপির মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে গোপালগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা শিকদার (ঠাকুর)। তার এই মনোনয়ন...

কাল শুরু এসএসসি, রাজশাহী বোর্ডে ১.৭৭ লাখ পরীক্ষার্থী

সারাদেশের ন্যায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। রাজশাহী মাধ্যমিক...

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জুলাই অভ্যুত্থান ও জুলাই...

আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা পেলেন বিএনপির মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে গোপালগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পদধারী নেত্রী...

রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। ডিউটি শেষে বাসায় ফেরার পথে...

মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে...

বাবা ও শ্বশুরের পর সংসদে যাচ্ছেন নিপুণ রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) থেকে জাতীয় সংসদের...