বগুড়ার শেরপুর

ইউএনও’র কার্যালয়ের সামনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অবস্থান কর্মসূচি

বিশেষ সংবাদ

ইউএনও’র কার্যালয়ের সামনে তিন দফা দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৩ মে) বেলা ১২ টা থেকে তিনটা পর্যন্ত শত শত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আদিবাসী সমন্বয় কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ছবি : সংগৃহীত।

এর আগে একটি বিক্ষোভ মিছিল শেরপুর শহর ও ঢাকা বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে।

ইউএনও’র কার্যালয়ের সামনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অবস্থান কর্মসূচিতে সমন্বয় কমিটির সভাপতি সন্তোষ সিং বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সিপিবির বগুড়া জেলার সভাপতি কমরেড জিন্নাহতুল জিন্নাহ, শেরপুর উপজেলার সভাপতি হরি শংকর সাহা, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলার সভাপতি কমল সিং, আদিবাসী পরিষদের বগুড়া জেলার সভাপতি বাসুদেব বাগদি, ডা. তন্ময় সান্যাল প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীরা এই এলাকার জঙ্গল অনাবাদি জমিকে চাষযোগ্য করে বংশপরম্পরায় ভোগদখল করছে। আইনের মারপ্যাঁচে এগুলো এখন সরকারের সম্পত্তি।

আদিবাসীরা সরকারের সম্পত্তি রক্ষার আন্দোলন করলেও সরকারি প্রশাসন নির্বিকার। তারা ভূমি দস্যুদের পক্ষে অবস্থান নিয়েছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত আদিবাসীদের ওপর ২০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। তাদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, আবাদি জমি ও পুকুর দখল, সৎকারে ব্যবহৃত শ্মশান ও কালী মন্দির ভাঙচুর এবং শতাধিক নারী-পুরুষ ও শিশুকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে

এসব নিয়ে এ পর্যন্ত শেরপুর থানা-পুলিশের কাছে অন্তত ২০টির অধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে মাত্র তিনটি অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করলেও পুলিশ কাউকে আটক করেনি।

একই ব্যক্তিরা গত ৬ মার্চ আদিবাসী নেতা ও ভবানীপুরের ইউপি সদস্য সন্তোষ কুমার সরকারের বাড়িতে প্রায় ৫ ঘণ্টা ধরে হামলা চালিয়ে ৯ বিঘা পুকুরের মাছ লুটে নেয়। এ সময় স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। একজন জনপ্রতিনিধি হয়েও দুইমাস ধরে তিনি ঘর ছাড়া।

এর মধ্যেই গত ২ মে তার জমি থেকে সশস্ত্র অবস্থায় ধান কেটে নেওয়া হয়েছে। থানায় অভিযোগ দেওয়া হলেও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উপর হামলা ও সম্পদ লুটপাটকারীদের অবিলম্বে গ্রেফতার করা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে মিথ্যা মালা প্রত্যাহার ও জান মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ২০১৮ সালের গঠিত তদন্ত কমিটির চিহ্নিত খাস জমি, পুকুর ও দেবত্তোর সম্পত্তি ক্ষুদ্র নৃগোষ্ঠিদের বন্দোবস্ত দেওয়ার দবি জানান। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮)...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি...