করতোয়া নদীতে ভেসে আসা পলিব্যাগে মিলল নারীর ২ হাতের কবজি

বগুড়ায় করতোয়া নদীর পার থেকে এক নারীর দুই হাতের কবজি উদ্ধার করছে থানা পুলিশ। শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে পলিথিনের ভেতর কাপড়ে মোড়ানো কবজি দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান।
তিনি জানান, শহরের মাটিডালি এলাকার করতোয়া নদীর বেইলি ব্রিজের নিচে একটি পলিথিনের ব্যাগ নদীতে ভেসে যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর ওই পলিথিন ব্যাগটি তুলে খুলে দেখতে পায় লাল রঙের কাপড়ে মোড়ানোর ভেতর হাতের ২টি কবজি। পরে খবর পেয়ে পুলিশ কবজি দুটি উদ্ধার করে।
তিনি আরও জানান, কবজি দুটি কোনো এক নারীর। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে কবজি দুটি কাটা হতে পারে। কার হাতের কবজি তা শনাক্তের জন্য হাতের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে। তবে ফিঙ্গারপ্রিন্টে নাম-পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

এ জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি টিম ঢাকা থেকে রওনা দিয়েছে। কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

