কিশোরগঞ্জে রাতের অন্ধকারে ঘরের সিঁধ কেটে নবজাতক চুরি

কিশোরগঞ্জে রাতের আধাঁরে ঘরের সিঁদ কেটে ৩ মাস বয়সী নবজাতক শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুন) ভোরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, সোমবার ভোরে ঘরের সিঁধ কেটে ভিতরে ঢুকে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা শিশুটিকে কে বা কারা নিয়ে গেছে। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে।
শিশুটির মা সানজিদা খাতুন বলেন, রাতে খাবার খেয়ে একমাত্র ছেলে শিশু জুনায়েদকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর রাত প্রায় ৩টার দিকে ছেলের কান্নায় ঘুম ভেঙে গেলে ছেলেকে খাইয়ে ফের ঘুমিয়ে পড়েন। ফজরের আজানের সময় ঘুম ভাঙলে দেখতে পান, তার পাশে শিশু জুনায়েদ নেই। ঘরের দরজা খোলা এবং পেছন দিকে সিঁধ কাটা।
শিশু জুনায়েদের বাবা মো: সাজ্জাদ হোসেনের বাড়ি চট্টগ্রামে। সেখানে তিনি একটি পোশাক করাখানায় চাকরি করেন। এ ঘটনার সময় তিনি চট্টগ্রামেই ছিলেন। সন্তান প্রসবকালে সানজিদা তার বাবার বাড়ি তাড়াইলে আসেন। শিশুপুত্র জুনায়েদকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
কিশোরগঞ্জে রাতের অন্ধকারে ঘরের সিঁধ কেটে নবজাতক চুরির বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী আরিফ জানান, নবজাতক চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাড়াইল থানার একাধিক টিম শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গা অভিযান চালাচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

