কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবক আটক

পিরোজপুরের নেছারাবাদে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মো: মফিজুল শেখ (২৭) নামের এক যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে খুলনা সদর থেকে তাকে আটক করা হয়।
বরিশাল র্যাব-৮ শনিবার (১৬ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আটক মফিজুল শেখ পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বরইখালী গ্রামের মো: হায়দার শেখের ছেলে।
পিরোজপুরে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, বিষয়ে বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, আটক মফিজুল শেখসহ অন্য আসামিরা গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ থানার সমুদয়কাঠি এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে (১৫) অপহরণ করে নিয়ে যায়।
এরপর তারা ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। পরে নেছারাবাদ থানা পুলিশ ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে। তারপর আসামিরা আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ওই কিশোরীর মা নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।
এরপর র্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার প্রধান আসামি মো: মফিজুল শেখের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে র্যাব-৬ এর সহয়তায় র্যাব-৮ অভিযান চালিয়ে শুক্রবার রাতে মফিজুলকে আটক করে। এরপর তাকে নেছারাবাদ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

খোকন দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

শেরপুরে ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ায় ‘মাদকের রানী’ বন্যা গ্রেপ্তার

জয়পুরহাটে ৩১ কেজি কালো পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, আটক ২

ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমা আতঙ্ক ছড়ালেন মা ও স্ত্রী

বগুড়ায় ছাত্রী সেজে কলেজ শিক্ষককে অপহরণ, চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ, পলাতক হেলপার লিটন গ্রেফতার

