বগুড়ায় ‘মাদকের রানী’ বন্যা গ্রেপ্তার

বগুড়ায় দীর্ঘদিন পর র্যাবের বিশেষ অভিযানে উত্তরাঞ্চলের শীর্ষ ফেনসিডিল কারবারি হিসেবে পরিচিত বন্যা বেগমকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের নামাজগড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি ।

গ্রেফতারকৃত বন্যা বেগম বগুড়া শহরের মালগ্রাম মহল্লার সাজু কসাইয়ের কন্যা ও মিরাজ মিয়ার স্ত্রী।
র্যাব জানিয়েছে, ২০১১ সালে মাদকসহ গ্রেপ্তার হয়ে কারামুক্তি পাওয়ার পর বন্যা ঠিকানা বদলে ১৪ বছর আত্মগোপনে ছিলেন। নামাজগড় মক্কা মসজিদ এলাকায় বাসা ভাড়া নিয়ে তিনি প্রায় এক দশক ধরে লুকিয়েছিলেন এবং নিজের পরিচয়ও গোপন রাখতেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারিপরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
আদালত তাকে মাদকের মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। গ্রেপ্তার এড়াতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গেও যোগাযোগ সীমিত রেখেছিলেন বলে র্যাব জানায়। বন্যা বেগমের বিরুদ্ধে আদালতে অন্তত পাঁচটি মাদক মামলা বিচারাধীন আছে। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

