কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে বিদ্যুতের শক দিয়ে মাছ শিকার, ৬ জেলে আটক

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের বড়ভিটা চর এলাকায় বিদ্যুতের শক দিয়ে মাছ ধরার সময় ২টি ইলেকট্রিক মেশিনসহ ৬ জন জেলেকে আটক করেছে নৌবন্দর থানা পুলিশ।
সোমবার (০২ ডিসেম্বর) সকালে আটককৃত জেলেদের চিলমারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে নৌবন্দর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী গ্রামের শ্রী শ্রী মিলন চন্দ্র দাস (৪১), নয়ন চন্দ্র দাস (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা গ্রামের মিলন মিয়া (৩৫) ও মো: সাদ্দাম (৩০), মো: আবু বকর সিদ্দিক (২৪) জেলার ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।
বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটককৃত ৬ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

