কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপভ্যানে মিলল ৫৪ হাজার পিস ইয়াবা

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান আটকে পান বোঝায় ঝুড়ি থেকে লুকানো অবস্থায় ৫৪ হাজার পিস ইয়াবা টাবলেট জব্দ করেছে থানা পুলিশ।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ইয়াছিন (২৭) নামের পিকআপ ভ্যানটির চালককে আটক করে পুলিশ। রবিবার (১৬ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম থানার (ওসি) ত্রিনাথ সাহা।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক চালানের খবর পায় পুলিশ। পরে চৌদ্দগ্রাম থানাধীন ৬ নং ঘোলপাশা যুগিরখিল এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপভ্যানের চালক, হেলপার এবং পেছনে থাকা তিন জন পিকআপভ্যান থেকে নেমে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনে থাকা ১টি পান ভর্তি ঝুড়ির ভেতর থেকে ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা সময় জানান, প্রযুক্তির মাধ্যমে পিকআপ ভ্যানের চালক ইয়াছিনকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা আরও ৪ জনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা কর দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

