গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে আটকে নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের পৃথক স্থানে এমন ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিশ্চিন্তপুর গ্রামের মো: মান্নান শেখের ছেলে মো: কালু শেখ (২৫) বোরো জমির মধ্যে পুঁতে রাখা বাঁশ তুলতে গিয়ে পথিমধ্যে একই গ্রামের মো: হারুন মোল্লার জমিতে দেয়া ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে সাথে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার স্ত্রী খুঁজতে গিয়ে তাকে জমিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
আরেকদিকে, একই গ্রামের বিশ্বেস্বর বিশ্বাসের পুত্র সোনাতন বিশ্বাস (৬৫) বিদ্যুতের তারে জড়িয়ে একজনের মৃত্যুর ঘটনা শুনে তাকে দেখতে যাওয়ার পথে বাড়ির কাছেই মো: তাজির মিয়ার জমিতে বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে আটকে ২ জনের মৃত্যুর বিষয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

