গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেটকার-বাসের মুখোমুখী সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেটকার ও বাসের মুখোমুখী সংঘর্ষে প্রাইভেটকারের আরোহী শের খান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
নিহত শের খান ঢাকা মিরপুর-২ এর রুপনগর আবাসিক এলাকার মো: ছিদ্দিক খানের ছেলে। অপর ২ আহতরা হলেন প্রাইভেটকার চালক সোহেল এবং নড়াইল এক্সপ্রেসের যাত্রী নড়াইলের লোহাগাড়া উপজেলার মো: মোস্তফার ছেলে মো: হাফিজুর (৪০)।
জনা গেছে, সোমবার (১৩ মে) সকাল ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুপুরের কলেজ মোড় নামক এলাকায় নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেসের ১টি বাস ঢাকা থেকে ছেড়ে আসা ১টি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের একজন আরোহী মারা যান এবং আরও ২ জন গুরুতর আহত হন।
মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক শের খানকে মৃত ঘোষণা করেন। অপর ২ জন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করেন।
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেটকার-বাসের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

