গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার ও কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ ৪ জন রিমান্ডে

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায়র মামলায় ওই ভবনের ম্যানেজার, কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চা চুমুকের ২ মালিককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডকৃতরা হলেন, গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার মো: হামিমুল হক বিপুল, কাচ্চি ভাইয়ের ম্যানেজার মো: জিসান, চা চুমুকের মালিক মো: আনোয়ারুল হক ও মো: শাকিল আহমেদ রিমন।
শনিবার (০২ মার্চ) তাদের ৪ জনকে আদালতে হাজির করেছে পুলিশ। পরে এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো: আনছার মিলটন তাদের রিমান্ডের আবেদন করেন।
মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ওই ৪ জনের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে ভয়াবহ আগুন লাগে। সর্বশেষ খবর এ দুর্ঘটনায় ৪৬ জন মারা গেছেন। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনায় নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু। তাদের মধ্যে ৪৩ জনের নাম ও পরিচয় শনাক্ত করা গেছে এবং সর্বশেষ খবর অনুযায়ী ৪০ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রমনা থানায় শুক্রবার (০১ মার্চ) অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

