চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। ছাত্রাবাসে অবৈধ প্রবেশ, চাঁদাবাজি, মারধর, কক্ষ দখল নিষিদ্ধ থাকার পরও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকাসহ বিভিন্ন অভিযোগের কারণে কলেজের একাডেমিক কাউন্সিলেরে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২৮ অক্টেবর) বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ করা হয়। তাদের সর্বোচ্চ ২বছর থেকে ৬ মাসের বহিষ্কারাদেশ দেয়া হয়েছে। এ ছাড়াও অভিযুক্ত আরও ১১ শিক্ষার্থী ও তাদের অভিভাবককে মুচলেকা দিতে হবে বলেও জানা গেছে।
অভিযুক্ত সবােই বেশির ভাগই নিষিদ্ধ গঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক। তারা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

আজ থেকেই এই শাস্তি কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে, রবিবার (২৭ অক্টেবর) একাডেমিক কাউন্সিলের সভায় মোট ৮৬ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।
এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: তাসলিম উদ্দীন জানান, শাস্তিপ্রপ্তাদের মধ্যে ১৪ জন ইন্টার্ন রয়েছেন। তাদের শাস্তি চমেক হাসপাতাল কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। ১২ সদস্যের একটি তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ একাডেমিক কাউন্সিল এই শাস্তিমূলক ব্যবস্থার অনুমোদন করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

