চবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলা

চবিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২০ অক্টেবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (২১ অক্টেবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেইটে শত-শত শিক্ষার্থী জড়ো হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল রাত সাড়ে ৩টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকার এক রেস্টুরেন্টে হামলা চালায়।পরে তারা আশপাশের আরো বেশে কিছু দোকানপাটে ভাঙচুর চালিয়ে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, চবিতে শিক্ষর্থীদের ওপর হালার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে রেলগেট এলাকায় যায় এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগ ও যুবলীগের ১টি দোকান ভাঙচুর করে। এ সময় শিক্ষার্থীদের ওপরও ছাত্রলীগ-যুবলীগ সশস্ত্র হামলা করে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানবীর মো: হায়দার আরিফ জানান, স্থানীয়দের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনও সংঘর্ষ হয়নি। ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা রেলগেট এলাকার ১টি দোকানে হামলা করায় এ ঘটনা ঘটে। আমি স্থানীয় লোকজনদের সঙ্গে আলাপ করেছি। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিপক্ষ নয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিএনপির অফিসে হামলা-ভাঙচুর, ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ ইসলাম

বুধবারের মধ্যে সমঝোতা না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

