ঝিনাইদহে সবজির ট্রাক থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২

ঝিনাইদহে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার করার সময় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৮ জুন) রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাকৃতরা হলো, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রাসেল আহম্মেদ (৩৫) ও মো: অমেদুল হক (৪০)।
ঝিনাইদহে সবজির ট্রাক থেকে ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তারের বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানিয়েছেন, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিশেষ কৌশলে লুকানো ফেনসিডিল ঢাকায় পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।
এ সময় একটি মিনি ট্রাক থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে সবজির মধ্য থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। গ্রেপ্তার করা হয় মাদক পাচারকারী অমেদুল হক ও রাসেল আহম্মেদকে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

