টাঙ্গাইলের সখিপুরে বিশেষ অভিযানে ১১ জুয়াড়ি আটক

টাঙ্গাইলের সখিপুরে বিশেষ অভিযানে জুয়া খেলার সময় ১১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) মধ্যেরাতে পৃথকভাবে সখিপুরে উপজেলার মাচিয়া গ্রামের পরিত্যক্ত টিনের ঘর থেকে ৭ জন এবং দেওবাড়ী গ্রামের মুরগীর খামার থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সখিপুরে উপজেলার দামিয়া উত্তর পাড়ার মো: মঞ্জুরুল হক (৪২), মো: শরিফ মিয়া (২০), মাচিয়া গ্রামের আ. আলীম (৩৫), মো. জামাল হোসেন (৬০), মো: আফছের আলী (৩৫), চাম্বলতলা গ্রামের আব্দুল রশিদ (৪৬), মো: হাবিবুর রহমান (৩৫), দক্ষিণ দেওবাড়ীর লিটন (৪২), দাড়িয়াপুর আকন্দপাড়ার মো: ওয়াজেদ আলী (৩৫), যাদবপুর গ্রামের রুপক (৩৭) ও পাহাড় কাঞ্চনপুরের মজিব সিকদার (৪৮)।
টাঙ্গাইলের সখিপুরে বিশেষ অভিযানে ১১ জন জুয়াড়িকে আটকের বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ শাহিনুর রহমান জানান, বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে সোপর্দ হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

