থানা থেকে ওসির মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে অফিসার ইনচার্জ (ওসি) মো: আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি তিনি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শয়ন কক্ষের জানালার সঙ্গে তার মরদেহটি ঝুলতে দেখতে পান দায়িত্বরত পুলিশ সদস্যরা।

নিহত পুলিশ কর্মকর্তার পরিবার জানান, ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন মো: আল-আমিন। তিনি প্রায় ৪ মাস যাবৎ ভালোভাবেই দায়িত্ব পালন করছিলেন। নিহত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়।

থানা পুলিশ জনায়, ওসি আল-আমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে শরীয়তপুর জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে আজ বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিআইডি ফরেনসিক টিম এসে তার মরদেহের সুরতহালের কার্যক্রম শুরু করেন। তবে কি কারণে আল-আমিন আত্মহত্যা করেছেন এ বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা।

এদিকে জাজিরা থানার প্রধান ফটক আটকে রেখেছে পুলিশ সদস্যরা। সেখানে স্থানীয় লোকজন জড়ো হয়ে ওসি আল-আমিনের মৃত্যুর কারণ জানার অপেক্ষায় রয়েছে তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, জাজিরা থানার ওসি আল-আমিন সর্বশেষ আজ বেলা ১১টা র দিকে পুলিশ সদস্য আজিজুল হকের মোবাইল ফোনে অফিসের কাগজপত্র স্বক্ষরের জন্য ফোন করলে তিনি জানান একটু দেরি হবে। পরে ওসি আলামিনের অফিসে আসায় একটু দেরি হওয়ায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আব্দুস সালাম থানার ২য় তলার রুমে গেলে রুমের দরজা খোলা তবে ওই দরজা চাপানো অবস্থায় দেখতে পান তিনি। পরে দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে ঘরের উত্তর পাশের জানালার গ্রিলের সঙ্গে ওসি আল আমিনের মরদেহ দেখতে পান পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম। পরে ডিউটি অফিসারসহ থানার অন্যান্য পুলিশ সদস্যদের বিষয়টি জানান। পরে জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন অফিসারকে ঘটনাটি অবগত করেন।

এ বিষয়ে শরীয়তপুর জেলা পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা ওসি আল-আমিন আত্মহত্যা করেছেন। আমরা তার মরদেহর সুরতহাল করার জন্য অপেক্ষা করছি। ঢাকা থেকে সিআইডি ফরেনসিক টিম এসে মরদেহর সুরতহাল করবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস।...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয়...