দেশের জনগণ হরতাল চায় না, ভোট দিতে চায়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের জনগণ হরতাল চায় না, ভোট দিতে চায়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের জনগণ হরতাল চায় না, ভোট দিতে চায় এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
আজ সিলেট থেকে নৌকার নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনের শুরুতেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন তিনি। আজ বিকেল তিনটার দিকে তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমাবেশ এ বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী বলেন, ভোট দেশের জনগণের সাংবিধানিক অধিকার। যারা দেশের জনগণকে ভোট দিতে বাধা দেবে, মানুষ তাদের উৎখাত করবে। মানুষ ভোটের পক্ষে, তারা হরতাল চায় না। বিএনপির হরতালে জনগণ সাড়াও দিচ্ছে না।

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগের জয়ের আশা জানিয়ে শেখ হাসিনা বলেন, আগামী ৭ জানুয়ারি ভোটে জয়ী হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে জনগণের সব চাওয়া পূরণ হবে, কেউ গৃহহীন থাকবে না, আর কারো কোন দুঃখ থাকবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

