ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের কন্যার আত্মহত্যা

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একজন শহীদের মেয়ে, যিনি সম্প্রতি ধর্ষণের শিকার হয়েছিলেন।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে ওই কলেজপড়ুয়া কিশোরী তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়িতে ফেরার পথে নৃশংসতার শিকার হন। অভিযুক্ত সাকিব মুন্সী ও সিফাত তাকে রাস্তা থেকে অনুসরণ করে, পরে মুখ চেপে ধরে জলিল মুন্সির বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তারা।
পরদিনই ভুক্তভোগীর করা মামলায় পুলিশ সাকিব মুন্সীকে গ্রেফতার করলেও, সম্প্রতি তার জামিনের খবর জানতে পেরে প্রচণ্ড মানসিক আঘাত পান ওই কিশোরী। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় গভীর মর্মবেদনায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম জানান, “রাত ১০টার দিকে মেয়েটির মৃত্যুর খবর পাই। আমরা এখনো সোহরাওয়ার্দী হাসপাতালে আছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শহীদের এই সন্তানের নির্মম পরিণতি প্রশ্ন তুলেছে বিচার প্রক্রিয়ার গতি ও ধর্ষণ মামলার আসামিদের সহজে জামিন পাওয়ার প্রবণতা নিয়েও।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

