নওগাঁ-২ আসনে বিজয়ী নৌকার প্রার্থী শহীদুজ্জামান

নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৪০ ভোট। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের ইঞ্জিনিয়ার মো: আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৬৩ ভোট।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি প্রতীকের মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪৭৯ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৯৪ ভোট।
নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো: গোলাম মওলা জানান, গত ৭ জানুয়ারীর মত এই নির্বাচন যথেষ্ঠ সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার কারণে শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি খুবই সন্তোষজনক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক জানান, নওগাঁ-২ আসনে নির্বাচনকে কেন্দ্র করে জেলার এই দুই উপজেলাকে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছিল। কারণ গত ৭ জানুয়ারী সারাদেশের সাথে পুরো জেলায় এক সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে তুলনায় মাত্র ১টি আসনে নির্বাচন হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা অনেকগুণ বেশি গ্রহণ করা হয়েছিল। প্রতিটি কেন্দ্রে চার জন তরে পুলিশ সদস্য রাখা হয়েছিল। প্রতিটি কেন্দ্রেই মোবাইল টিম নিয়োজিত ছিল। প্রতিটি ইউনিয়নে একজন করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেছেন। এই দুই উপজেলায় মোট ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল। এ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

