নাটোরের শীর্ষ সন্ত্রাসী শুটার সজীব গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে সদর উপজেলার বনপাড়া বাজারের বাইপাস এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ। গ্রেপ্তারকৃত সজীব সদর উপজেলার দত্তপালা এলাকার মো: রাইজুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এলাকাবাসীরা জানতে পারে যে, রিংকুর বাড়িতে ৩ জন সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় বিক্ষুদ্ধ জনতা ওই বাড়ি ঘেরাও করেন। এরপর বাড়ির ভেতরে ঢুকে সজীবকে ধরতে পারলেও অপর দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিক্ষুদ্ধ জনতা শীর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করে গণপিটুনি দেয়। বনপাড়ার সেনা ক্যাম্পের সেনা সদস্য ও বনপাড়া পুলিশ উপস্থিত হয়ে অচেতন অবস্থায় সজীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, নাটোরের শীর্ষ সন্ত্রাসী শুটার সজীব গ্রেপ্তার সন্ত্রাসী সজীবের বিরুদ্ধে সদর উপজেলার দত্তপাড়ার যুবলীগ নেতা হাসান হত্যা মামলাসহ বেশ কয়েকটি হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সজীবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

