নীলফামারীর সদরে পিকআপের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

নীলফামারীর সদরে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) সকাল ৮টার দিকে জেলা শহরের জোরদরগাহ মসজিদের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহতারা হলেন, মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার কর্মকর্তা মো: নূরে আলম সিদ্দিকী (৩৬) এবং জলঢাকা উপজেলার মৎস্য কার্যালয়ের অফিস সহায়ক মো: আবু তাহের (৫৭)। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক মো: শাহাবুদ্দিনকে (৩২) নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নূরে আলম সিদ্দিকী নওগাঁ জেলা সদরের খাস নওগাঁ গ্রামের মো: আসাদ আলীর ছেলে এবং আবু তাহের নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর নিজপড়া গ্রামের মৃত মো: রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সৈয়দপুর থেকে সিএনজিযোগে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় জেলা শহরের জোরদারগা মসজিদের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি পিকাআপ ওই সিএনজিটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই নূর আলম সিদ্দিকী ও আবু তাহের নামে ২ যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন সিএনজিচালক শাহাবুদ্দিন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহত সিএনজিচালককে হাসপাতালে পাঠায়।
নীলফামারীর সদরে সড়ক দুর্ঘটনার বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক মো: তানভীরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার সাথে জড়িত পিকআপ ও চালকের অনুসন্ধান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

