পরিচালক সোহানুর রহমানের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির (৩৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৭ এপ্রিল) রাতে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর রংধনু আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রবিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সাব্বির হোসেন জানান, রবিবার সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সামিয়া রহমানের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত সামিয়া রহমান রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী মো: তানিমের সাথে থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে কথাকাটাকাটি হলে বাসা থেকে বের হয়ে যান সামিয়া।
পরিচালক সোহানুর রহমানের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়ে এসআই সাব্বির হোসেন আরও জানান, শুনেছি রবিবার দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলটিতে ওঠেন সামিয়া রহমান। হোটেল কর্তৃপক্ষ সন্ধার দিকে ইফতার নিয়ে ওই কক্ষের দরজায় নক করে। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন তারা।
এরপর ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে সামিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

