প্রতারণার অভিযোগে স্বামীসহ যুব মহিলা লীগ নেত্রী আটক

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি আফসানা মিম (২৬) ও তার স্বামী মো: ওবাইদুল্লাহকে (৩৬) আটক করেছে রাজধানীর গুলশান থানা পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে পাবনা পৌর সদরের মাসুম বাজার এলাকার একটি বাড়ি থেকে সদর থানা পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) তাদের আদালতে প্রেরণ করা হবে
আটককৃতরা হলেন, মিম পাবনাপৌর সদরের পুরাতন মাসুম বাজার এলাকার মো: মিন্টু মোল্লার মেয়ে আফসানা মিম এবং তার স্বামী মো: ওবাইদুল্লা একই এলাকার মৃত মাওলানা কেসমত উল্লাহর ছেলে। আফসানা মিম পাবনা পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি।
গুলশান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: শেখ শাহানূর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান। প্রতারণার অভিযোগে গতকাল সকালে তাদের পাবনা থেকে আটক করা হয়। এর আগে গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছেন মো: মনিরুজ্জামান ওরফে বাবু।
এ বিষয়ে পাবনা জেলা যুব মহিলা লীগের সভানেত্রী অ্যাডভোকেট আরেফা খানম শেফালী জানান, আফসানা মিম ওরফে মিম খাতুন পাবনা পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি। তার প্রতারণা ও আটকের বিষয়টি জেনেছি। এজন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

