মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

প্রার্থীর মৃত্যুতে, নওগাঁ-২ আসনের ভোট স্থগিত

বিশেষ সংবাদ

প্রার্থীর মৃত্যুতে, নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়েছে। ১ প্রার্থীর মৃত্যু হওয়ায় আইন অনুযায়ী নওগাঁ-২ (ধামইরহাট, পত্নীতলা) আসনের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলোচনাকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকার ১টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: আমিনুল হক (৭৫)। পূর্বে এই নেতার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বাতিল হয়েছিল।

ইসিতে আপিল করেও মনোনয়ন ফেরত পাননি তিনি। পরবর্তীতে উচ্চ আদালতে রিট আবেদনের মাধ্যমে প্রার্থিতা ফেরত পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।

প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রাখার বিষয়ে ইসির নির্দেশনায় বলা হয়েছে, বৈধভাবে মনোনীত কোনো প্রার্থীর যদি মৃত্যু হয় কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুচ্ছেদের বিধান অনুযায়ী যদি কারো প্রার্থিতা বাতিল হয়, তাহলে অনুচ্ছেদ ১৭-এর দফা (১) অনুসারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচন কার্যক্রম বন্ধ করতে হবে। তারপর গৃহীত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ইসিকে জানাতে হবে।

এতে আরও বলা আছে, নির্বাচন কমিশন ওই নির্বাচনী এলাকার জন্য নতুন করে তফসিল ঘোষণা করবেন। কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন অনুষ্ঠানে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে। কিন্তু যাদের মনোনয়নপত্র আগে থেকেই বৈধ, তাদের নতুন করে ফের মনোনয়নপত্র দাখিল করতে হবে না। এমনকি জামানতের অর্থও আর জমা দিতে হবে না বলে উল্লেখ করা রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনে উপস্থিত...

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (১৬ ফেব্রুয়ারি)...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় দেশে...

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির একটি প্রতিনিধিদল...

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচ বাংলাদেশির...

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

অন্বেষণ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা...

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে জয় পেলেও শেষ...

নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসা প্রস্তুত...