ফরিদপুরের ভাঙ্গায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়িতে আগুল গেগে ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ভাঙ্গা উপজেলার চরদুয়াইর আলম মোল্লার মোড় সংলগ্ন মো: সাইফুল খান এর বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখা বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে মুহূর্তেই বসতঘরসহ সর্বস্ব পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ১টি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় ঘরে থাকা মূল্যবান সকল আসবাবপত্র, নগদ টাকা, স্বর্নলংকারসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারটি প্রচন্ড শীতের মধ্যে খোলা আকাশের নীচে বসবাস করছেন।
ফরিদপুরের ভাঙ্গায় অগ্নিকাণ্ডের বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার মো: আবু জাফর বলেন, বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

