ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ফুটবল টুর্নামেন্টের সকল খেলা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্র মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ-১৭) উদ্বোধন করা হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো: জিয়াউল করিম খান সাজু।

উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চরচারতলা ইউনিয়নের সঙ্গে দূর্গাপুর ইউনিয়ন ও আশুগঞ্জ সদর ইউনিয়নের সঙ্গে শরীফপুর ইউনিয়নের মধ্যে ২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উদ্বোধনের পর খেলা শুরুর আগে খেলোয়াড়দের বয়স যাচাই করে চরচারতলা ইউনিয়ন,

দূর্গাপুর ইউনিয়নের খেলোয়াড় নির্বাচন নিয়ে দু’পক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আশুগঞ্জ সদর (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম ও দূর্গাপুর (ইউপি) চেয়ারম্যান রাসেল মিয়া দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ে। এতে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যেই উভয়পক্ষের হাতাহাতি ও চেয়ার ছুড়াছুড়িতে রণক্ষেত্রে পরিণত হয়তাপবিদ্যুৎ কেন্দ্র খেলার মাঠ। পরে পুলিশ লাঠিচার্জ করে প্রায় আধাঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে টুর্নামেন্টের সকল ম্যাচ স্থগিত ঘোষণা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক।

শরীফপুর (ইউপি) চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী জানান, খেলার উপযুক্ত পরিবেশ না থাকায় তাদের দল আর এই টুর্নামেন্টের কোনো খেলায় অংশ গ্রহণ করবে না।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহাম্মেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ঘটনার পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে...