রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনীর ছাগলনাইয়ায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

বিশেষ সংবাদ

ফেনীর ছাগলনাইয়ায় চট্টগ্রামগামী মেইল ট্রেন ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ট্রেন চলাচলের সময় গেট না আটকে না দেয়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (০৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে ১ জনের নাম মো: মিজান (৩২)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারাহা এলাকার মো: আবুল হাওলাদারের ছেলে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর গেটম্যান মো: সাইফুল পালিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেইটে সকাল ৮টার দিকে গেটম্যান দায়িত্বরত অবস্থায় ছিলো না। চট্টগ্রামগামী মেইল ট্রেনটি অতিক্রম করার সময় গেট বেরিয়ার দাঁড় করানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী একটি ট্রাক রেললাইন পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ রেললাইনের উপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মরদেহগুলো সরিয়ে নেয়। এরপর ছাগলনাইয়া থানা পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

ফেনীর ছাগলনাইয়ায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের বিষয়ে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো: জাকির হাসান জানান, বালুবাহী একটি ট্রাক রেল ক্রসিং করার সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

পদত্যাগের খবর ভুয়া, নিশ্চিত করলেন আইজিপি নিজেই

ভিন্ন গণমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...

নির্বাচনী জয়ের পর ডা. শফিকুর রহমানের বাসায় গেলেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে বড় সাফল্যের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি)...

বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫% ভোট পেয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে দলভিত্তিক এই...

পদত্যাগের খবর ভুয়া, নিশ্চিত করলেন আইজিপি নিজেই

ভিন্ন গণমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয়। রোববার (১৫...

নির্বাচনী জয়ের পর ডা. শফিকুর রহমানের বাসায় গেলেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে বড় সাফল্যের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান বিএনপির...

বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫% ভোট পেয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫...

নেদারল্যান্ডসে কর্মস্থলে ফিরেছেন ফয়েজ তৈয়্যব: রিজওয়ানা হাসান

সাবেক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যবকে ঘিরে ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফয়েজ...

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে...