বগুড়ায় ককটেল হামলায় ২ পুলিশ সদস্য আহত

বগুড়ায় ককটেল হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পিবার (১১ এপ্রিল) শহরের সুলতানগঞ্জপাড়া এলাকায় এক নারীকে তার বাড়িতে কয়েকজন যুবক ঢুকে মারপিট করছে, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের থেকে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ককটেল হামলার শিকার হয়েছেন এক সহকারী-উপ পরিদর্শকসহ ২ পুলিশ সদস্য। ওই রাতেই তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ায় ককটেল হামলায় ২ পুলিশ সদস্য বিষয়টি নিশ্চিত করে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে শহরে ঘোনপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে কয়েকজন যুবক এক নারীকে মারপিট করছেন। এমন খবর পেয়ে ফাঁড়ির (এএসআই) আব্দুর রশিদ ২ জন কনস্টেবলসহ ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান কয়েকজন যুবক একজন নারীকে মারধোর করছে।

তিনি আরও জানান, পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে ওই যুবকরা পালানোর চেষ্টা করার সময়, তাদেরকে লক্ষ্য করে ৩/৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে (এএসআই) রশিদ ও কনস্টেবল মাহবুব গুরতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারী যুবকদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

