বগুড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে কৃষি কর্মকর্তা কারাগারে

বিশেষ সংবাদ

বগুড়ায় শিক্ষানবিশ এক নারী আইনজীবীকে ধর্ষণের অভিযোগে পাবনার চাটমোহরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ এ আদেশ দেন। এর আগে তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কাহালুতে ২০২৩ সালের ১৩ এপ্রিল এক শিক্ষানবিশ নারী আইনজীবীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন মামুনুর রশিদ। পরে ওই বছরের ৮ আগস্ট বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা ভুক্তভোগী নারী একই এলাকার বাসীন্দা পাবনার কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দেয়।

তদন্ত চলাকালীন সময় থেকেই মামুনুর রশিদ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতি নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।

এক বছরের বেশি সময় পর, তদন্ত সম্পন্ন করে পুলিশ বৃহস্পতিবার আদালতে প্রতিবেদন জমা দেয়। বিচারক তা আমলে নিয়ে অভিযুক্তের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল হান্নান বলেন, “মেডিকেল রিপোর্টসহ পুলিশ দ্রুত তদন্ত শেষ করেছে। আদালত তা গ্রহণ করেছেন। আমরা আশা করছি, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...