বগুড়ায় ২টি ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা

বগুড়ায় গাবতলী ও শিবগঞ্জ উপজেলার ২টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র না থাকায় ৭ লক্ষ টাকা জরিমনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসওএস ব্রিকস ও এটিএস ব্রিকস নামের ২টি ইটভাটার মালিককে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ও বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো: মিকাইল হোসাইন এবং পুলিশ সদস্যরা।
বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে বগুড়ায় গাবতলী উপজেলার ডাকুমারা এলাকায় অবস্থিত এসওএস ব্রিকস ও শিবগঞ্জ উপজেলার চান্দরমোড় দাড়িদহ এলাকায় এটিএস ব্রিকস নামক ২টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশগত ছাড়পত্র না থাকার কারণে এই জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ইটভাটা মালিকদের অবৈধ ইটভাটা বন্ধ এবং পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরির নির্দেশনা দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

