রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

বগুড়ায় ৭টি ভোটকেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা

বিশেষ সংবাদ

বগুড়ায় ৭টি ভোটকেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বগুড়া-৬ (সদর) আসনের সাতটি ভোটকেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে এ সকল ঘটনায় কেউ আহত হয়নি।

শনিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে এ বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে।

রবিবার (০৭ জানুয়ারি) সকালে বগুড়া-৬ আসনে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, বগুড়া ভান্ডারি স্কুল ভোটকেন্দ্রে, সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন ভোটকেন্দ্রে, এরুলিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে, করনেশন ইন্সটিটিউশন ভোটকেন্দ্র, নিশিন্দারা স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র ও তাপসি রাবেয়া ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিষ্ফোরণ ঘটে। কেন্দ্রগুলোর দায়িত্বরত প্রিজাইডিং অফিসার বিষ্ফোরণের বিষয়গুলো নিশ্চিত করেছেন। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় এসব ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

গতকাল শনিবার রাত ১০ টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ১টি ককটেল বিষ্ফোরণ ঘটে। এছাড়াও বিআরটিসি বাস ডিপোর সামনে ১টি, বগুড়া রেল স্টেশনের প্রবেশ মুখে ২টি ককটেল বিস্ফোরণ ঘটে। সেই সময়ে বড়গোলা টিনপট্টি এলাকায় ১টি পান বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ত্রিফল পুড়ে যায়। স্থানীয়দের সাহায্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

বগুড়া ভান্ডারি স্কুলের প্রিজাইডিং অফিসার গোলাম মুর্শেদ বলেন, আজ সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। বগুড়া-৭ আসনে গাবতলীর পৌর এলাকায় ১০টি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বগুড়ায় ৭টি ভোটকেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণের বিষয়ে বগুড়ার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মো: স্নিগ্ধ আখতার বলেন, ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। অনেকে আতংক তৈরি করার চেষ্টা করছে। ভোটকেন্দ্রের আশেপাশে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনির টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দুই দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকার পর আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে এ...

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই

পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বাংলাদেশে...

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল...

দুই দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকার পর আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর।...

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই

পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার...

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত...

বগুড়ায় নির্বাচনী সহিংসতার মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নির্বাচনী সহিংসতার একটি মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম...

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন মন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মোংলা সমুদ্রবন্দরকে আরও কার্যকর ভূমিকা রাখতে...

জমিসংক্রান্ত বিরোধে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭০)...