বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকা ফেটে চালকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে পাথর বোঝাই ট্রাকের চাকা ফেটে মো: উজ্জল মোল্লা (৪২) নামের এক চালক নিহত হয়েছেনে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে বগুড়া থেকে নাটোরগামী মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার তেঘরি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত উজ্জল মোল্লা পাবনা জেলার ফরিদপুর থানার কালিয়ান গ্রামের মো: তোরাফ মোল্লার ছেলে।
জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাবনাগামী পাথর বোঝাই ট্রাক সোমবার ভোরে বগুড়া থেকে নাটোরগামী মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার তেঘরি এলাকায় পৌঁছিলে চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকের চালক উজ্জল মোল্লা নতুন ১টি চাকা লাগানোর সময় অন্য আরেকটি চাকা ফেটে লোহার পাতের আঘাতে ছিটকে পড়ে যায়।
বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে উজ্জল মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকা ফেটে চালকের মৃত্যুর বিষয়ে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্বাস আলী বলেন, পাথর বোঝাই ট্রাকের চাকা ফেটে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

