বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার ঢাকায় গ্রেফতার

বিশেষ সংবাদ

দুর্নীতি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক হত্যা ও মাদক মামলার পলাতক আসামি বগুড়ার যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর আবদুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর বছিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

তিনি জানান, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থাণে শেখ হাসিনার সরকার পতনের পর মতিন সরকার পলাতক ছিলেন এবং পরিবারসহ ঢাকায় অবস্থান করছিলেন তিনি।

মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে।

২০০০ সালে অস্ত্রসহ গ্রেপ্তারের পর ২০০৭ সালে তাঁর ২৭ বছরের কারাদণ্ড হলেও কিছুদিন পরই বেরিয়ে আসেন। এরপর রাজনীতির ছায়ায় হয়ে ওঠেন বগুড়া শহরের এক প্রভাবশালী ‘কসাই মতিন’।

২০১১ সালে বাণিজ্য মেলায় শফিক চৌধুরী, ২০১৩ সালে যুবদল নেতা ইমরান হত্যাকাণ্ডসহ অন্তত চারটি হত্যা মামলার আসামি তিনি। একইসঙ্গে মাদক, অস্ত্র, জমি দখল ও চাঁদাবাজিসহ আরও ডজনখানেক মামলায় তাঁর নাম রয়েছে।

২০০৮ সালের পর রাজনীতিতে তাঁর উত্থান ঘটে। আওয়ামী লীগের স্থানীয় নেতা মঞ্জুরুল আলম মোহনের ‘দেহরক্ষী’ হিসেবে রাজনীতির মঞ্চে প্রবেশ করেন তিনি। পরে নানা অপরাধের মাধ্যমে বগুড়া শহরে আধিপত্য বিস্তার করেন। এক পর্যায়ে যুবলীগের পদ ছাড়াও জেলা ট্রাক মালিক সমিতি ও চামড়া ব্যবসায়ী সমিতির গুরুত্বপূর্ণ পদগুলোও দখলে নেন।

চলতি বছরের ১১ মার্চ বগুড়ার বিশেষ জজ আদালত দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে ১৩ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে অবৈধ সম্পদ অর্জনের অপরাধে ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা ও রাষ্ট্রীয় অনুকূলে জব্দের নির্দেশও দেওয়া হয়।

২০১৭ সালে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর ছোট ভাই তুফান সরকারের বিরুদ্ধে। পরে নির্যাতনের শিকার হন ছাত্রী ও তার মা। তাঁদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এই ঘটনার নেপথ্যেও মতিন সরকারের প্রভাব ছিল বলে অভিযোগ ওঠে। তুফান সরকার বর্তমানে দুর্নীতির মামলায় কারাগারে আছেন।

সর্বশেষ বগুড়া পৌরসভার নির্বাচনে মতিন সরকার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। তবে তখনও তাঁর বিরুদ্ধে চলছিল একাধিক মামলা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ায় যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের সময় তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে বগুড়া...

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: কৃষিমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষি ও...

বগুড়ায় ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেফতার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলমকে (হিরো আলম) গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।বিয়ের আশ্বাসে ধর্ষণ ও...

বগুড়ায় তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ায় যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের সময় তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: কৃষিমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যেই এ কার্যক্রম...

বগুড়ায় ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেফতার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলমকে (হিরো আলম) গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ার...

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায়...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী...