বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত কলেজ ছাত্র উজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মোঃ মোখলেছুর রহমানের ছেলে আরাফাত ফারদিন (২০)। আরাফাত ফারদিন স্থানীয় রহিমা নওশের আলী ডিগ্রী কলেজের ছাত্র।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা-চন্ডিপুর স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, ছোনকা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে, ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা-চণ্ডিপুর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই কলেজছাত্র আরাফাত ফারদিন মারা যায়।

ঘটনার সময় দ্রুত ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় ট্রাকের হেলপার, চালক কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

