বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ছোট ভাইয়ের হামলায় আহত বড় ভাই

বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ছোট ভাইয়ের হামলায় মো: রফিকুল ইসলাম বাবুল বেপারী (৪৯) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য ওটরা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অস্থায় বাবুল বেপারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত বাবুল বেপারী জানান, কিছুদিন আগে তার কাছ থেকে ছোট ভাই মো: হাবিবুর রহমান মাওলা বেপারী ৩ লাখ ৬০ হাজার টাকা ধার নেয়। আজ সকালে টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার উপর হামলা চালায় ছোট ভাই হাবিবুর রহমান মাওলা বেপারী ও তার পরিবারের সদস্যরা। হামলায় রফিকুল ইসলাম বাবুল বেপারী মাথায় ও হাতে গুরুতর জখম হন।
বরিশালের উজিরপুরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই আহত এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহমেদ জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

