বরিশালের গৌরনদীতে সড়কের পাশে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

বরিশালের গৌরনদীতে সড়কের পাশের ঝোপ থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) রাতে উপজেলার রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ গেট সংলগ্ন বাটাজোর ইউনিয়ন পরিষদের সামনে থেকে নবজাতক উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার (এসআই) সহিদুল ইসলাম।
স্থানীয় আব্দুল হাকিম জানান, মঙ্গলবার রাতে আমি ও আমার সাথে থাকা শয়ন সরদার বাড়ি ফিরছিলাম। পথে মধ্যে উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ঝোপের মধ্যে থেেেক এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পাই। পরে ঝোপের মধ্যে গিয়ে কাঁথায় পলিথিনে মোড়ানো একটি ফুটফুটে কন্যা শিশু দেখতে পাই। পরে শিশুটিকে উদ্ধার করে বাটাজোর বন্দরে নিয়ে এসে পুলিশকে খবর দিই।’
বরিশালের গৌরনদীতে সড়কের পাশের ঝোপ থেকে নবজাতক উদ্ধারের বিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: মাজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে নবজাতক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নবজাতককে বরিশাল বিভাগীয় বেবী হোমে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

